গান বাংলা চ্যানেলের গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল (৩রা নভেম্বর) রবিবার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয় স্বৈরাচারলীগের এই দোষরকে।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।
জানা যায়, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরার পূর্ব থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তাপস। গতকাল রাতে রাজধানীর গুলশান থেকে আটক করা হয় এই স্বৈরাচারের দালালকে।

0 Comments